কুড়িগ্রাম প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুুুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। রোববার সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ মো. জাফর আলী, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক আমান উদ্দিন আহমেদ মনজু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারন সম্পাদক ফালগুনী তরফদার, অসিম কুমার, সরোয়ার হোসেন সনজুসহ অন্যরা। এখানে জেলার বিভিন্ন এলাকার শিশুরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়।
