শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন নাজনীন রহমান

শারদীয় শুভেচ্ছা

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাঙালি হিন্দু
সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।

আবহমানকাল ধরে এ দেশের বাঙ্গালি হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। এ উৎসব সর্বজনীন। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য লালমনিরহাট জেলা।

দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।

দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত হোক- এ কামনা করি। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সকল হিন্দু ধর্মাবলম্বী নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাই।

Share Button