কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশের ২০ গজ অভ্যন্তরে এক বাড়িতে ঢুকে হামলা চালিয়ে ঘরের দরজাসহ টিনের ঘর ও বেড়া ভাংচুর করার অভিযোগ উঠেছে বিএসএফ সদস্যের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলা সদরের ইউনিয়নের সীমান্তঘেষা উত্তর কুটিচন্দ্রখানা নকরজান গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিএসএফের ধস্তাধস্তিতে বাড়ির মালিকসহ আরও ৩ বাংলাদেশিকে লাঞ্ছিত করেছে
সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে রাতেই বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।
সীমান্ত সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ভারতীয় কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউটি-২ নকরজান গ্রামের হজরত আলীর ছেলে মতিয়ার রহমান রবিউল (২৭), একই গ্রামের গোরেরপাড় এলাকার আমুর ছেলে আতাউর রহমান (২৯) ও হোসেন আলীর ছেলে মিলন মিয়া (২৫) এবং বাংলাদেশি উত্তর কুটিচন্দ্রখানা চোত্তাবাড়ী এলাকার আফান আলীর ছেলের নেতর্ত্বে দু’দেশের চিহ্নিত একদল মাদক ব্যবসায়ী আন্তর্জাতিক পিলার ৯৪১ এর নিকট দিয়ে মাদক পাচার করার জন্য আন্তর্জাতিক মেইন পিলার ৯৪১ এর নিকট দিয়ে আসলে ভারতীয় ১৯২ বিএসএফ সেউটি-২ ছাবরী বিওপি’র টহলরত ২১ নং কাঁটাতারের গেটে দায়িত্বরত বিএসএফের সদস্যদের ধাওয়া দেয়। প

রবর্তিতে প্রায় ১০/১৫ জনের একটি বিএসএফের সশস্ত্র দল কাাঁতারের বেড়া পাড় হয়ে এসে বাংলাদেশের ২০ গজ অভ্যন্তরে আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশি মৃত রহিম বকসের ছেলে রফিকুল ইসলাম রফিকের টিনের বেড়া ও গেট ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। এ সময় ঘরের দরজাসহ টিনের ঘর ভাংচুর করে বিএসএফ। অশালীন ভাষায় গালিগালাজ করে রফিকুল ইসলাম ও তার স্ত্রী মজিরন, ছেলে জিয়াউর রহমান জিয়া ও ছেলের স্ত্রী ইতিকে লাঞ্ছিত করার অভিযোগ উঠে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে বিএসএফ সদস্যরা সশস্ত্র দল নিয়ে দ্রæত ভারতে প্রবেশ করে।
বিষয়টি বিজিবিকে তাৎক্ষনিক ভাবে জানালে দ্রæত ঘটনাস্থলে এসে বিএসএফকে কড়া ভাবে প্রতিবাদ জানায় বিজিবি ।
লালমনিরহাট ১৫ বিজিবির অধিন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মিরাজ উদ্দিন জানান, বিএসএফ সদস্যরা দুই দেশের মাদক চোরাবারীদের ধাওয়া করার সময় ভুল বশতঃ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বাড়ির প্রায় সাথে লাগা এক বাংলাদেশির বাড়িতে প্রবেশ করেছে। এঘটনায় শুক্রবার সকালে বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছি। তারা ভুল স্বীকার করেছেন এবং এ ধরণের ঘটনা ঘটবে না বলে ১৯২ বিএসএফ ব্যাটালিয়নের অধিন ছাবরী কোম্পানী কমান্ডার এসি সৌরভ সিনহা বলেছেন বলে নিশ্চিত করেছেন সুবেদার মিরাজ উদ্দিন।
