চিলমারীতে গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানার পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানা, পুলিশের নেতৃত্ত্বে উপজেলার রমনা ইউনিয়নের সোনাতী পাড়া ঘাট হতে একশ গজ দক্ষিণ দিকে একটি নৌকা থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, রমনা ইউনিয়নের সরকার পাড়া এলাকার মৃত আব্দুল মালেক সরকারের ছেলে, মোহাম্মদ তানভীর রহমান (২৮) এবং একই ইউনিয়নের দক্ষিণ খরখরিয়া ( ঝাকুয়া পাড়া) এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৭)। নিয়মিত মাদক মামলা রুজু করে শুক্রবার সকাল ১২ টার দিকে গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে, বলে জানিয়েছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম।

Share Button