চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পিরপুর শাহানাপাড়া ও আমজোয়ান বাজারসহ বিভিন্ন বাজার, জনসাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন তিনি।
আব্দুল কাদের সাধারণ মানুষের কাছে খোঁজখবর নেন, ঘুর্ণিঝড় ফণী ভারতের উড়িষ্যায় আঘাত হানার পাশাপাশি আমাদের বাংলাদেশও আঘাত হেনেছে তবে আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানীতে আমাদের বাংলাদেশকে অনেক রক্ষা করেছেন এজন্য আল্লাহতায়ালার কাছে হাজারো কোটি শুকরিয়া আদায় করি।
মতবিনিময় কালে আব্দুল কাদের সাধারণ মানুষের বর্তমান অবস্থার কথা জিজ্ঞাসা করেন ।
কোন জায়গায় কি সমস্যা আছে তা জানতে চান এবং সমস্যাগুলো সমাধান করবেন বলে আসুস্থ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কাজের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন। তিনি বলেন, দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণেই। কাজেই দেশের উন্নয়নের ধারা ধরে রাখতে হবে এবং আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সর্বশেষে প্রধান মন্ত্রী শেখহাসিনার জন্য সবার কাছে দোয়া চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু,
নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নাচোল পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাবু, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব তৌহির উদ্দিন, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য এরশাদ আলী, নাচোল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি
জাবীর-উল ইসলাম, কাবুল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি সারোয়ার জাহান সুভ, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জমসেদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
