কুড়িগ্রাম প্রতিনিধি:
চলমান মাদক বিরোধী অভিযানে ১৭৫ বোতল এস্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটককৃত ওই মাদক কারবারির ইউনুছ আলী (২৫) উপজেলার সদর ইউনিয়নের উত্তর বিদ্যাবাগিশ গ্রামের মহিরুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (২০ সেপ্টম্বর) পুলিশের একটি মাদক উদ্ধারকারী অভিযানিক টিম রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের চাঁদের বাজার এলাকায় অভিযান চালায়। এসময় বাই-সাইকেলে বহনকরা কালে ১৭৫ বোতল এস্কাফ সিরাপসহ ইউনুছ আলীকে হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, আটকৃত ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
