কুড়িগ্রামে পরকীয়ায় অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় প্রেমিক যুগল আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম চিলমারীতে পরকিয়ায় অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় দুই সন্তানের জননী এক গৃহবধূসহ এক প্রেমিককে আটক করা হয়েছে।

জানাগেছে, চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর বাসিন্দা নুর মোহাম্মদ এর মেয়ে নুর ভানু বেগম (২৫) এর সাথে পশ্চিম খরখরিয়ার আনোয়ার হোসেনের সাথে বিবাহ হয়। কিন্তু দীর্ঘ দিন থেকে একই ওয়ার্ডের বাসিন্দা মনসুর আলীর ছেলে মন্টু মিয়ার সাথে পরকিয়ায় লিপ্ত হন নুরভানু বেগম। পরকীয়ার এক পর্যায়ে বৃহষ্পতিবার রাতে প্রেমিক মন্টু তার বাড়িতে আসেন। নুরভানুর স্বামী আনোয়ার হোসেন ঢাকায় থাকায় এ সুযোগ কাজে লাগিয়ে অনৈতিক কার্যকলাপে যুক্ত হন দুই সন্তানের জননী নুরভানু ও প্রেমিক মন্টু। এসময় পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারলে তৎক্ষনিক তাদের হাতেনাতে ধরে রশি দিয়ে বাঁধে তারা। পরের দিন শুক্রবার সকালে বিষয়টি এলাকার লোকজন জানতে পারলে বিষয়টি থানা পুলিশের কানে যায়। পরে স্থানীয়রা যুগল দুই প্রেমিককে পুলিশের কাছে সোপর্দ করে।

চিলমারী থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, স্থানীয়রা ওই প্রেমিক যুগলকে আটক করে খবর দিলে ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় আসামীদের গ্রেফতার করে মামলা দিয়ে শুক্রবার কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share Button