নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ আটক ১

স্টাফ রিপোর্টার:

নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। আটক বাবলু মিয়া (৩২) উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারটারী গ্রামের হানিফ আলীর ছেলে। শনিবার রাত পৌনে ৩টায় সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা হিরারকুটি থেকে তাকে আটক করা হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান জানান, ১৮ সেপ্টেম্বর রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশষ অভিযানে বের হন এস.আই আ. রকিব, এস.আই আনোয়ারুল, এস.আই মাহে আলম, এ,এস,আই রফিকুল ইসলাম। রাত পৌনে ৩টায় তারা ধনীগাগলায় পৌঁছালে দেখেন হীরারখামার কাঁচা রাস্তা ধরে বাবলু ৩টি বস্তায় ১৫ কেজি গাঁজা ভরে বাইসাইকেলে বহন করে নিয়ে যাচ্ছেন। তাদের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে তারা তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Share Button