রৌমারীতে প্রতিবেশীর দায়ের আঘাতে অটো চালকের মুত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীর দায়ের আঘাতে আমজাদ হোসেন (৫৫) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ। নিহত আমজাদ হোসেনের বাড়ী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নতুন বন্দর গ্রামে বলে জানা গেছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী দিলওয়ারা খাতুন অভিযোগ দিলে মুধুসহ ৩/৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বক্তার হোসেনের ছেলে মধু মিয়ার জমিতে নিহত আমজাদ হোসেনের বাড়ির গাছের ডালের ছায়া পড়ায় ডালগুলো কাটছিল মধু মিয়া।
এতে বাড়ির মালিক আমজাদ হোসেন গাছের ডালগুলো কাটতে বাধা দিলে মধু তার উপর চড়াও হয় এবং মারপিট করতে থাকে। একপর্যায় হাতে থাকা দায়ের পেছন দিক দিয়ে আমজাদ হোসেনের ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এঘটনায় নিহতের স্ত্রী দিলওয়ারা খাতুন বাদী হয়ে মুধুসহ ৩/৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, এঘটনায় একটি হত্যা মামলা হয়েছে এবং আসামী মাসুদুর রহমান আমাদের নিয়ন্ত্রণ সীমানার মধ্যেই রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই তাকে আটক করব।

Share Button