রায়গঞ্জে চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদ-উর-রহিমের নির্বাচনী মত বিনিময় সভা

অভিজিৎ কুমার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে “প্রবীন ত্যাগী নেতার ঋন, শোধ হবে না কোন দিন” এই শ্লোগান কে সামনে রেখে আসন্ন পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদ-উর-রহিমের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় পাঙ্গাসী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেংনাই উত্তর পাড়া গ্রামে ঈদগাহ মাঠে পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আঃলীগের প্রতিষ্ঠাতা, নির্যাতিত প্রবীণ ত্যাগী বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক উপজেলা আঃলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুর রহিম মাষ্টার। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঙ্গাসী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুর রহমান, বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল বারী সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠন ও এলাকার সর্বস্তরের নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আসন্ন পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আঃলীগের প্রতিষ্ঠাতা, নির্যাতিত প্রবীণ ত্যাগী বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক উপজেলা আঃলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুর রহিম মাষ্টারের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহিদ-উর-রহিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে আসন্ন ৮নং পাঙ্গাশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুজিবকন্যা জাতির বিবেক সফল রাষ্টনায়ক জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তৃণমূল উন্নয়নের লক্ষ্যে আমার মত প্রবীন ত্যাগী পরিবারের সন্তান কেই চেয়ারম্যান পদে ইনশাআল্লাহ নৌকা মার্কার দলীয় মনোনয়ন দেবেন। এই অবহেলিত পাঙ্গাসী ইউনিয়ন ও সর্বজনতার ভাগ্য উন্নয়ন এবং জীবনযাত্র‍ার মান উন্নয়ন, গ্রামকে শহরে পরিনত করার জন্য আমি কাজ করে যাবো। নৌকা প্রতীক প্রাপ্তির লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।#

Share Button