ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারনের দাবীতে মানববন্ধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের চরিত্রহীন,লম্পট,নারীলোভী অধ্যক্ষ গোলাম ওয়াদুদের অপসারনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে কলেজের শিক্ষক,অভিভাবক এবং এলাকাবাসী। শনিবার বিকাল সাড়ে ৫টায় কলেজের মুল ফটকের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে কলেজের উপাধ্যক্ষ আসাদুজ্জামান লিটু,সহকারী অধ্যাপক কে এম হাফিজুর রহমান,সামছুন্নাহার বেগম বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, গত শুক্রবার সকালে অধ্যক্ষ গোলাম ওয়াদুদ তার ফুলবাড়ী সদরের ভাড়া বাসায় স্ত্রীর অনুপস্থিতিতে জনৈক ছাত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসীর হাতে আটক হন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং ক্ষোভের সৃষ্টি হয়। উপজেলার নারী শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠের একজন অধ্যক্ষের এহেন আচরণে প্রতিষ্ঠানের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। তাই তারা অবিলম্বে তাকে অপসারনের দাবী জানান।
এ প্রসঙ্গে অধ্যক্ষ গোলাম ওয়াদুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মানববন্ধনকারীদের অভিযোগ সত্য নয়। এটা একটা ষড়যন্ত্র।

Share Button