নবাগত অফিসার ইনচার্জের সঙ্গে কচাকাটা প্রেসক্লাবের মতবিনিময়

কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার নবাগত অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় কচাকাটা থানায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি ও আরটিভির কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি এম চঞ্চল খান, সহ-সভাপতি ও অনলাইন এশিয়ান বাংলা ডটকমের সম্পাদক ও প্রকাশক মনজুর রহমান, সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার কচাকাটা প্রতিনিধি রফিকুল ইসলাম, কচাকাটা নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক মনিরুল ইসলাম মিলন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি নুর-ই আলম সিদ্দিক, দৈনিক যুগান্তর প্রতিনিধি আরমান হোসেন প্রমূখ।

ওসি জাহেদুল ইসলাম বলেন, পুলিশ ও সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন। পুলিশ এবং সাংবাদিক একে আপরকে তথ্য দিয়ে সহযোগিতা করে সব সময়।

ওসি জাহেদুল ইসলাম ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) থেকে কচাকাটা থানায় যোগদান করেন।

Share Button