মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এ শ্লো-গান নিয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা মৎস্য কর্মকর্তা অফিস কক্ষে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, পল্লী উন্নয়ন ব্যাংক কর্মকর্তা শুভেন্দু ঘোষ, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আলাউদ্দীন মিয়া প্রমুখ।
মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় মহেশপুরের বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
