পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদকঃ
বৃহত্তর ময়মনসিংহ সমিতির দ্বি – বার্ষীক নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী কার্যলয়ের এস ডিজির মূখ্য সম্পাদক জনাব আবুল কালাম আজাদ,ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব হারুন অর রশীদ।
৩ ই মে বৃহত্তর ময়মনসিংহ জেলা সমিতির দ্বি -বার্ষীক সন্মেলন এর মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জেলা পুলিশের বিশেষ শাখার ( ডিআইওটু) পরিদর্শক জনাব মোঃ সাজ্জাদ হোসেন রোমন শুক্রবার বিকেলে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গনমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
বৃহত্তর ময়মনসিংহ তথা,(জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ) জেলা সমিতির দ্বি বার্ষীক সম্মেলন টি ঢাকা রাজধানীর আইডিইটি ভবনে বৃহত্তর ময়মনসিংহ জেলা সমিতির দ্বি বার্ষীক সম্মেলন টি অনুষ্ঠিত হয়।
গত ৩১ শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগেই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোঃ হারুন অর রশীদ।
যোগদানের পর থেকেই নারায়ণগঞ্জ জেলা শহর সহ বিভিন্ন উপজেলার মাদক,সন্ত্রাস, ইভটিজিং, ভূমিদস্যু ও জঙ্গিবাদ সহ সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে গ্রেফতার অভিযান শুরু করেন তিনি ইতিমধ্যে সর্ব মহলের মুখে মুখে প্রসংশিত হয়ে শ্রেষ্ঠতম হয়ে উঠেন তিনি।
