কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত আবৃত্তি অনুষ্ঠান ‘শোকের শ্রাবণ’ অনুষ্ঠিত হয়েছে। দেশজামানা পাঠক ফোরাম,কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এবং দেশজামানা ডটকম এর সার্বিক সহযোগিতায় রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় কুড়িগ্রামের রিভার ভিউ মোড়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশ জামানা ডট কম এর সম্পাদক কবি মাহফুজ ইকরামের সভাপতিত্ত্বে ও কবি এম. রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দেশজামানার সহযোগী সম্পাদক এস এম শহিদুল ইসলাম, বিশিষ্ট কবি ও সাহিত্যিক সিরাজুল হক, কবি নুরুজ্জামান বাবু, সাংবাদিক ও ছড়াকার স্বরেআ কাদির।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি করেন কবি সিরাজুল হক, মাহফুজ ইকরাম, এম. রাশেদুজ্জামান তাওহীদ, নুরুজ্জামান বাবু, স্বরেআ কাদির ও এনজেল হাবিব প্রমুখ।
