দাসিয়ারছড়ায় বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের ৬ষ্ঠ বর্ষ পূর্তি পালন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানান কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের ষষ্ঠ বর্ষপূর্তি পালিত হয়েছে। ২০১৫ সালের এইদিনে মধ্যরাতে ভারত-বাংলাদেশের ১৬২টি ছিটমহলের বিনিময় ঘটে। সমাপ্তি ঘটে তাদের ৬৮ বছরের বন্দিদশার। দিবসটিকে স্মরনীয় করে রাখতে বাংলাদেশের সর্ববৃহৎ সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার চার স্থানে ৬৮ টি করে মোমবাতি প্রজ্জলন ও কেক কাটা অনুষ্ঠান করেন সাবেক ছিটমহলের বাসিন্দারা।

রবিবার (১ আগষ্ট) ১২ টা ০১ মিনিটে সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার কালির হাট বাজারে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোকসজ্জা, মোমবাতি প্রজ্বলন, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেন দাশিয়ারছড়া ইউনিটের বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ শাখা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, দাসিয়ারছড়া আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক নুর আলম, যুবলীগের আহ্বায়ক আব্দুল মোন্নাফ, ছাত্রলীগ নেতা জাকির সরকার, দাসিয়ারছড়া শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার শাহ্ নুর আলম প্রমূখ।

অপরদিকে সমন্বয় পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মোমবাতি প্রজ্জলন, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। এ সময় সাবেক ছিট মহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দাসিয়ারছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন, সমন্বয় পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও দাসিয়ারছড়া কামালপুর বাজারে আলোকসজ্জা, মোমবাতি প্রজ্জলন, কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন কামালপুর এলাকাবাসী। এ সময় ফুলবাড়ী উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক উত্তম কুমার মোহন্ত, ছিট মহল বিনিময় আন্দোলনের নেতা মোজাফফর হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মা ডাকা হাবিবপুর গ্রামের সেই করিফুল বেওয়ার বাড়িতে মোমবাতি প্রজ্জলন ও কেক কাটা হয়।

Share Button