নয়া খবর ডেস্কঃ
গাইবান্ধায় নাম প্রকাশে অনিচ্ছুক এক গরিব ও অসহায়ের পাশে দাঁড়িয়েছেন কবি ও ইঞ্জিনিয়ার কুমকুম পাশা। অসহায় ওই ব্যাক্তির মেয়ে বিয়েতে অর্থ সহায়তার ব্যবস্থা করেছেন তিনি।
শুক্রবার ওই ব্যাক্তির বাড়িতে গিয়ে এ সহায়তা দেয়া হয়। এতে সহযোগিতা করেছেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় জাতীয়পার্টির উপদেষ্টা ও সহ-সভাপতি আতাউর রহমান আতা। নেপথ্যে সহযোগিতা করেন জেলা পরিষদের সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সদস্য আব্দুল হান্নান আজাদ। সেখানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এমদাদুল হক নাদিস ও শিমুল।
মেয়ের বিয়েতে এই সহায়তা পেয়ে খুশিতে আত্মহারা হয়েছেন ওই পিতা।
