কুড়িগ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে রাণীগঞ্জ ইউনিয়নে এক ঝাক তরুণ ছাত্রদের সেচ্ছাসেবী সংগঠন “বন্ধন”-এর আয়োজনে, করোনা ভাইরাস প্রতিরোধে ফ্রি ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতার “বন্ধন” স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠনের আয়োজনে, ফকিরের হাট উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত, করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন গ্রহনে উদ্বুদ্ধকরণ ও অনলাইনে রেজিষ্ট্রেশন করে, টিকা কার্ড প্রদানে ৪টি ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, এস আই হাবীব, ফকিরেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, বন্ধন সংগঠনের সদস্য আশরাফুল ইসলাম, সুলতান মাহমুদ, খায়রুল ইসলাম, সুজন রায়, কনক চন্দ্র শীল প্রমুখ।

Share Button