স্টাফ রিপোর্টার:
তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় সরকারি সেবাসমূহ পৌঁছে দেওয়া ও করোনাকালীন দ্রæততম জনসেবায় অগ্রসর হওয়ার জন্য কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেলসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজ মাঠে উপজেলার ১৪টি ইউনিয়নের ১২৪ জন গ্রাম পুলিশ সদস্যের হাতে এ সকল সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান ও উপজেলা নির্বাহী অফিসার নূর-আহমেদ মাছুম। এ সময় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় প্রতিটি গ্রাম পুলিশকে বাইসাইকেল, শার্ট, ফুল প্যান্ট এবং ১টি করে বেল্ট দেওয়া হয়। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমানসহ অন্যরা।

উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুম জানান, আমাদের গ্রামপুলিশ গ্রামে গ্রামে সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে উপজেলার ১২৪ জন গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল, পোষাকসহ বিভিন্ন সরঞ্জামাদি দেওয়া হয়েছে।
