কচাকাটা পেশাজীবি ফাউন্ডেশন’র উদ্যোগে ২৫০জন হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কচাকাটার স্বেচ্ছাসেবী সংগঠন কচাকাটা পেশাজীবি ফাউন্ডেশন’র উদ্যোগে ২৫০জন গরীব হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ জুলাই সকাল দশটায় কেডিএসএস প্রাঙ্গণে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা ও বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কচাকাটা পেশাজীবি ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার যুগ্ম পরিচালক নুর ইসলাম। এসময় অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচাকাটা পেশাজীবি ফাউন্ডেশনের সহ-সভাপতি ও কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজুল মন্ডল, কচাকাটা কলেজের প্রভাষক আজাদ,কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রফিকুজ্জামান লাভলু বিএসসি, সুবলপাড় বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আলতাফ হোসেন,শিশু নিকেতন কচাকাটা বাজার এর পরিচালক আনিসুর রহমান,ব্যাংকার নুর আলী প্রমূখ।

Share Button