প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২জুলাই থেকে ৩জুলাই ২০২১ তারিখের দৈনিক খোলা কাগজের অনলাইন, আমার সংবাদের অনলাইন, অনলাইন নিউজ র্পোটাল-বার্তা বাজার, লাল সবুজেল কণ্ঠ, বায়ান্ন টেলিভিশন অনলাইন এবং ৪জুলাই ২০২১ তারিখের দৈনিক আজকের প্রত্রিকার প্রিন্টি এবং অনলাইন ভার্সন,৭ জুলাই ২০২১ তারিখের বিজয় টিভিসহ বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল নাগেশ্বরীর বল্লভের খাষ ইউনিয়ন পরিষদের বিগত ঈদুল ফিতরে বিতরণকৃত ভিজিএফ এর টাকা চেয়াম্যান কর্তৃক আত্মস্বাত, বল্লভের খাষ ইউনিয়ন চেয়ারম্যানের দুর্নীতি বিভিন্ন শিরনামে প্রকাশ পেয়েছে। আমি উক্ত পরিবেশিত সংবাদসমূহের প্রতিবাদ করছি।

মূলতঃ ইউনিয়ন পরিষদের দুই একজন সদস্য শুরু থেকেই আমার বিপরীতে কুৎসা রটনা করে আসছে। তারা সাংবাদিকদের ভুল এবং বানোয়াট তথ্য দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। সংবাদে যে সমস্ত তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। প্রকৃত পক্ষে ঈদুল ফিতরের বরাদ্দকৃত ভিজিএফ এর টাকা প্রকৃত সুবিধাভোগীদের মাঝে সরকারি প্রতিনিধি, ইউপি সদস্যদের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে। উপস্থিত সরকারি কর্মকর্তা এবং ইউপি সদস্যদের দস্তখত রেজিস্টার খাতাসহ সুবিধাভোগিদের তালিকার প্রতিটি পাতায় রয়েছে। এমতাবস্থায় সুবিধাভোগীর টাকা আত্মস্বাৎ করা মিথ্যা বৈকি সত্য নয়। এছাড়া এলজিএসপি, টিয়ার-কাবিখাসহ উন্নয়ন প্রকল্পের কোন অনিয়ম হয়নি। একটি মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষে এসব মিথ্যা অভিযোগ করে আসছে।
আমি এবং আমার পরিষদবর্গ উক্ত মিথ্যা তথ্যের বিভ্রান্তিকর সংবাদসমূহের তিব্র প্রতিবাদ করছি।

মো. আকমল হোসেন
চেয়াম্যান, বল্লভেরখাষ ইউনিয়ন পরিষদ
নাগেশ্বরী, কুড়িগ্রাম।

Share Button