নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান

স্টাফ রিপোর্টার:

নাগেশ্বরীতে করোনা রোগীদের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন দিয়েছে দেশবন্ধু গ্রæপ। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকীর কাছে মেশিন দু’টি হস্তান্তর করেন দেশবন্ধু গ্রæপের চেয়ারম্যান গোলাম মোস্তফার পক্ষে নির্বাহী চিফ অফিসার ও পরিচালক তোফাজ্জল হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুম, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী প্রমুখ।

এ সময় ডা. সাজিদ হাসান সিদ্দিকী বলেন, করোনা মহামারীর দুঃসময়ে দেশবন্ধু গ্রæপের এ সহায়তা অনেক কাজে লাগবে। আমি দেশবন্ধু গ্রæপের চেয়ারম্যান গোলাম মোস্তফার মতো দেশের বিত্তবানদেরকে এমন মানবিক সহায়তায় এগিয়ে আসার বিনীত অনুরোধ জানাই। তাদের একটু সহযোগিতায় হয়তো বেঁচে যাবে অনেক মানুষের প্রাণ।

এর আগেও করোনা মহামারীর শুরু থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই দিয়ে সহায়তা করেছেন দেশবন্ধু গ্রæপ।

Share Button