রায়গঞ্জে ৫০০ এমএ ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধন

অভিজিৎকুমার দাস, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০০ এমএ ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধন করেছেন, (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আমিমুল ইহসান তৌহিদের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোওয়ার লিটন, ধানগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খাঁন, চান্দাইকোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ঝন্টু সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Share Button