নাগেশ্বরীতে লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় ৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে লকডাউন উপক্ষো করে অযথা ঘোরাফেরা, মাস্ক পরিধান না করা এবং স্বাস্থবিধি না মানায় ৮ জনকে মামলা দিয়ে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। লকডাউনের ১২তম দিন দুপুরে পৌর সদরের কাজী মার্কেট, পুরাতন বাজার-গরুরহাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হক সুমন। এ সময় সার্ভেয়ার আব্দুল্লাহ-আল কাফিসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হক সুমন গরুর হাটে সকলের উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মেনে হাটে যাওয়া আসার জন্য বিশেষভাবে আহ্বান করেন। স্বাস্থবিধি না মানলে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

Share Button