হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে প্রধানমন্ত্রীর সহায়তায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় গতকাল শনিবার দুপুরে উপজেলার ৩২টি গৃহহীন ও দুস্থ পরিবারের মাঝে জমিসহ ঘর বিতরণ করা হয়েছে। উপজেলার থানাহাট ইউনিয়নে ১৮টি, রাণীগঞ্জ ইউনিয়নে ১৪টি ঘর। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ গোলাম ফেরদৌস উপস্থিত থেকে বিতরণ করেছেন। এসময় রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মনজুরুল ইসলাম মন্জু (বিএসসি), সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার সম্পাদক, শ্যামল কুমার বর্ম্মন, চিলমারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম বাবু, উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক আরিফুল ইসলাম সুজন, রাফি প্রমূখ উপস্তিত ছিলেন। গৃহহীন পরিবার শনাক্ত ও পরিবার প্রতি ২ শতক খাস জমি বন্দোবস্ত দিয়ে ১লক্ষ ৯৭ হাজার টাকা ব্যয়ে প্রতিটি সেমি পাকা ঘর নির্মাণ করা হয়। উল্লেখ্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ২০ জুন ২য় ধাপে ৫৩ হাজার ৩শ ৪০টি পরিবারকে ঘর বিতরণ অনুষ্ঠান ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন।
