স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার আয়োজনে নারী ও শিশু নির্যাতন, মাদক, বাল্য বিবাহসহ অপকর্ম রোধে জনসচেতনতামূলক সভা অাজ শনিবার দুপুরে রংপুরের হারাগাছ দরদী উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্টোপলিটনের সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) ফারুক আহমেদ। দরদী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক শাহীনুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হারাগাছ থানার ওসি আব্দুর রশিদ, এস আই নুর আলম প্রমুখ। নারী ও শিশু নির্যাতন, মাদক, বাল্য বিবাহসহ অপকর্ম রোধে জনসচেতনতামূলক সভায় কয়েক”শ শিক্ষার্থী এসময় শপথ বাক্য পাঠ করেন এবং নিজে বদলে সমাজকে বদলে দেয়ার প্রতিশ্রতি দেন।
