স্টাফ রিপোর্টার:
সীমান্ত জেলা কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা সনাক্ত হয়েছে ৫৯ জনের। মৃত্যু হয়েছে আরও ২ জনের। সনাক্ত বিবেচনায় সংক্রমনের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৩০ ভাগে। বুধবার (৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
তিনি বলেন, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৪ জন। এ পর্যন্ত মারা গেছে ৩৩ জন।
কুড়িগ্রাম ২শ ৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় সংক্রমন বাড়লেও করোনা রোগিরা কাঙ্খিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
