মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ্যাডভোটের জাহাঙ্গীর আলম (৫৭) নামের এক জনের করুন মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরো ৭ জন। করোনা ভাইরাসে মৃত এ্যাডভোটের জাহাঙ্গীর আলম উপজেলা পাড়ার বাসিন্দা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে।
এদিকে গতকাল রোববার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা পজেটিভে আক্রান্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হাসিবুর সাত্তার জানান, ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার ভোরে এ্যাডভোটের জাহাঙ্গীর আলম নামের এক জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাছাড়া রোববার মহেশপুরে ৭ জনের শরীরে করোনা পজেটিভ হয়েছে।
এদিকে টানা চতুর্থ দিনের মতো চলছে কঠোর ভাবে অলডাউন। একেবারেই জনশুন্য মহেশপুর শহর।
