নাগেশ্বরীতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। ১৬ বছরে পদার্পণ উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে যায়যায়দিন-পাঠক ফোরামের আয়োজনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

যায়যায়দিনের নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ওমর ফারুকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুম, সমাজসেবা অফিসার সালেকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন ও দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, বার্তা বাজার ও দৈনিক সকালের সময় প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, কবি হাবিবুর রহমান, ওয়ারেছ আলী প্রমুখ।

Share Button