১ বছর পর গঠিত হলো কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটি

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ ১ বছর পর গঠিত হলো কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটি। কিছুদিন আগে নানা গুজব শোনা গেলেও কমিটি হয়নি কুড়িগ্রামের। পরে ২৮ জুন দুপুরে প্রকাশ করা হয় জেলা ছাত্রলীগ কমিটির আংশিক তালিকা।

নবগঠিত এই কমিটিতে সভাপতি পদে যুক্ত হয়েছেন মো. রাজু আহমেদ, সহ-সভাপতি মো. তৌফিকুল ইসলাম টুটুল, আল-আমিন সরকার লিংকন, সাধারণ সম্পাদক পদে সাদ্দাম হোসেইন, যুগ্ম-সাধারণ সম্পাদক-আশিকুর রহমান আশিক, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, ফুয়াদ ইবনে আজাদ ফাহিম।

শেষ পর্যন্ত ১ বছর ৮ মাস পর আংশিক ৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। এই কমিটিকে অনুমোদন করায় খুশি জেলা ও উপজেলার ছাত্রলীগের ত্যাগী কর্মীরা।

নাগেশ্বরী উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান আনিছ বলেন, আমারা খুশি এই কমিটি পেয়ে। কারণ ত্যাগী কর্মীদের মূল্যয়ন করা হয়েছে এই কমিটিতে। আমার বিশ্বাস এই কমিটি আমাদের কুড়িগ্রাম জেলা ছাত্রলীগকে একটি মডেল ছাত্রলীগ হিসাবে পরিণত করবে।

Share Button