র‍্যাব-১২’র বিশেষ অভিযানে সাঁথিয়ায় ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

নয়া খবর ডেস্ক:

সিরাজগঞ্জ র‍্যাব-১২ বিশেষ অভিযানে ২৪ জুন বৃহপতিবার দুপুর ১১.৫০ ঘটিকায় সময় র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান নেতৃতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল পাবনা জেলার সাঁথিয়া থানাধীন পাটগাড়ী গ্রামস্থ সিরাজগঞ্জ টু-পাবনা মহাসড়কের পশ্চিম পার্শ্বে ৮ নং পাটগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৯২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতআসামী পাবনা জেলার সাঁথিয়া থানার পাটগাড়ি গ্রামের মৃত আলহাজ্ব রিয়াজ উদ্দিন ফকির এর ছেলে জাকাত ফকির (৩৭) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবŤ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারার মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Button