অভিজিৎ কুমার, সিরাজগঞ্জ থেকেঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে সনকা পর্যন্ত দীর্ঘ ৫০ কিলোমিটার রাস্তা ৩ দিন ধরে যানজট অব্যাহত রয়েছে। প্রতিদিন যানজটের কবলে পড়ে শত শত যাত্রী অসহনীয় ভোগান্তির শিকার হচ্ছে।
জানা যায়, সিরাজগঞ্জ (ঢাকা-বগুড়া) মহাসড়কের উত্তরবঙ্গ গেটওয়ে হাটিকুমরুল গোল চত্বর হতে সনকা পর্যন্ত দীর্ঘ ৫০ কিলোমিটার রাস্তায় ৩ দিন ধরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে আষাঢ়ে অবিরাম বর্ষণ, অন্য দিকে রাস্তা গুলোকে ৪ লেন এ রুপান্তর করার কাজ চলমান। এছাড়াও মাঝে মধ্যেই সড়ক দুর্ঘটনায় রাস্তা বন্ধ হয়ে পড়ে এই গুলোই যানজটের মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। এই মহাসড়কটিতে চলাচল কারী একাধিক যাত্রীরা জানায়, এই ৫০ কিলোমিটার রাস্তা পার হতে ৩ থেকে ৪ ঘন্টা সময় অপেক্ষা করতে হচ্ছে। শুধু তাই নয় মহাসড়কের পাশে হোটেল রেস্তরাঁ থাকলেও তাতে যাত্রী সাধারণ খাবার সময় পাচ্ছেন না। কারণ যানজটের একটু সুযোগ পেলেই যানবাহন গুলো যাত্রীদের তোয়াক্কা করেই বিরবির করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এ কারণে যানজটের কবলে পড়ে শত শত যাত্রী সাধারণ অসহনীয় দূর্ভোগের শিকার হচ্ছে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মহাসড়কে ৪ লেনের কাজ চলমান ও টানা ১ সপ্তাহের বৃষ্টির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।
