ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সবুজ নিশান পত্রিকার ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৭ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় উপস্থিত সকলে দৈনিক সবুজ নিশান এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মঙ্গলবার সকালে ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে কেক কাটা শেষে দৈনিক সবুজ নিশান পত্রিকার প্রতিনিধি নুরনবী মিয়ার সঞ্চালনা ও প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলাম।
এসময় দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি জাকারিয়া শেখ, দৈনিক প্রতিদিনের সংবাদের উত্তম কুমার মোহন্ত, এশিয়ান টেলিভিশন ও দৈনিক মানবকণ্ঠের জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক আলমগীর সরকার লিটন, কালের কন্ঠ শুভসংঘ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, ফুলবাড়ী শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, দপ্তর সম্পাদক দুজনের রহমান লিমন, সদস্য জাহিদ হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
