নাগেশ্বরীতে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে গৃহের চাবি ও দলিল হস্তান্তর

স্টাফ রিপোর্র্টার:

মুজিববর্ষ উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহহীন ও ভ‚মিহীন পরিবারকে গৃহের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে রোববার (২০ জুন) বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন সভাপকক্ষে উপজেলার দশ জন গৃহহীন ও ভ‚মিহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবিসহ প্রয়োজনীয় কাগজপত্রের ফোল্ডার হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, পৌর মেয়র মোহাম্মদ হেসেন ফাকু, সহকারী কমিশনার (ভ‚মি) নাজমুল হক সুমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, অফিসার ইনচার্জ রওশন কবীর, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব প্রমুখ।

Share Button