ফুলবাড়ীবাসীর কাঙ্খিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্বোধন

ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রতিটি উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের ধারাবাহিকতায় সোমবার বিকেল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি এক ভিডিও বার্তায় উদ্বোধন করেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।

পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রাঙ্গণে মুনাজাত ও মিষ্টি বিতরণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন ফায়ার সার্ভিস কুড়িগ্রামের উপসহকারী পরিচালক সাহিদুল ইসলাম। এ সময় উদ্বোধনী কার্যক্রম দেখতে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে শত শত নর-নারীর ঢল নামে ও আনন্দে আত্মহারা হয়ে অনেকেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

জানা গেছে, উপজেলা সদরের চদ্রখানা মৌজার নাওডাঙ্গা পুলের পাড় এলাকায় ৩৩ শতক জমির উপর নির্মান করা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দুই বছরে নির্মান কাজ শেষ করে কুড়িগ্রাম গণপুর্ত বিভাগ। ফায়ার সার্ভিস টি চালু হওয়ায় উপজেলায় প্রায় তিন লক্ষাধিক মানুষ আগুনের ক্ষতিসহ বিভিন্ন দুর্যোগে সহায়তা পাবেন।

এলাকাবাসী লাভলু মিয়া জানান, আমাদের দীর্ঘদিনের দীর্ঘদিনের দাবি ফুলবাড়ীতে একটু ফায়ার স্টেশনের সেটি আজ উদ্বোধন হল এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

মিনতি রানী জানান, আগে এলাকায় আগুন ধরলে অন্য জায়গা থেকে ফায়ার সার্ভিস আসার আগেই বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে যেত এখন আমাদের এলাকায় ফায়ার সার্ভিস হলো আমরা কিছুটা হলেও আগুন থেকে রেহাই পাব।

ফায়ার সার্ভিস কুড়িগ্রামের উপ-পরিচালক সাহিদুল ইসলাম জানান, আজ থেকে ফুলবাড়ীতে ফায়ার সার্ভিস এর কার্যক্রম শুরু হলো করোনাকালীন সময়ের কারনে স্বল্প পরিসরে এ কার্যক্রম অব্যাহত থাকবে এ বিষয়ে আমাদেরকে অধিদপ্তর থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

Share Button