পেটের পীড়া সইতে না পেরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পেটের পীড়া সইতে না পেরে বিষ পানে আত্মহত্যা করেছেন খুশি খাতুন (১৬) নামের এক গৃহবধূ। নিহত খুশি উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনীরাম গ্রামের মাসুদ রানার স্ত্রী।

ঘটনাটি ঘটেছে সোমবার (৭ জুন) দুপুরে বড়ভিটা ইউনিয়নের ধনীরাম গ্রামে। বড়ভিটা ইউপি চেয়ারম্যান খয়বর আলী মিয়া এ তথ্য নিশ্চিৎ করেছেন ।

নিহতের পরিবার ও তার স্বামীর পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, নিহত খুশি কিছুদিন থেকে পেটের নানা ধরনের অসুখে ভুগছিলেন। অনেক চিকিৎসা করেও সুস্থ না হওয়ায় মনোকষ্টে ভুগে সোমবার দুপুরে শ্বশুর বাড়ির লোকজনের অজান্তে বিষ পান করেন। পরে শ্বশুর বাড়ীর লোকজন দ্রæত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, এক গৃহবধূর আত্মহত্যার কথা শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।

Share Button