কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কৃষি সম্ভাবনা প্রর্দশনী এবং সমলয় আবাদকৃত শস্য কর্তন অনুষ্ঠানে যোগ দিলেন
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম।
সঙ্গে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব আসাদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, কৃষি মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
শুক্রবার ( ২৮ মে) সকাল দশটায় তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের বিষ্ণুদেব গ্ৰামে শস্য কর্তন অনুষ্ঠান, মাঠ দিবস এবং রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে শ্রী সন্তোষ চন্দ্র সরকারের জমিতে ব্রি-৪৮ রোপা আউশ ধান রোপন উদ্বোধন করেন। এরপর তিনি ১১টায় দাসিয়ারছড়ার ডিজিটাল ইমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার (ডি-সেট) মিলনায়তনে কৃষক প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় কৃষকদের সাথে ছিটমহলের কৃষি উন্নয়ন নিয়ে মত বিনিময় করেন। পরে তিনি স্থানীয় কৃষকদের সিড ড্রয়ার বিতরণ অনুষ্ঠানে চাবি হস্তান্তর করেন । শেষে ছিটমহলের বালাতাড়ি গ্ৰামের কৃষক নুর আলির সুপারি বাগানে চুইঝাল গাছ, মাছ আলু ও গোলমরিচ গাছের চারা রোপণ কাজের উদ্বোধন করে দাসিয়ারছড়া ডিজিটাল ইমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার (ডি-সেট)মাঠে বিলুপ্ত ছিটমহলের কৃষির উন্নতি বিষয়ে কৃষকদের দ্বারা স্থাপিত বুথ পরিদর্শন করেন।
