চিলমারীতে সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে প্রথম বারের মতো বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ চিলমারী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন লক্ষে, বুধবার উপজেলা পরিষদ সংলগ্ন শিশু নিকেতন কিন্ডারগার্টেন চত্বরে, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহবায়ক কমিটির গঠন করা হয়। রাণীগঞ্জ বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আলোচনা সভায় সবার সম্মতিক্রমে, থানাহাট ২নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়র সহকারী শিক্ষক মো..মােখলেছুর রহমান মাসুমকে সভপতি, মুদাফৎথানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম পলাশকে সাধারন সম্পাদক ও রাধাবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলামকে সাংগঠণিক সম্পাদক করে ৫১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

Share Button