মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে এতিম শিশুদের মাঝে গতকাল শুক্রবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতারি বিতরন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল। পরে এতিম খানায় এতিম শিশুদের সাথে ইফতারি করেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান,মহেশপুর এতিম খানার প্রতিষ্ঠাতা সাবেক পৌর মেয়র মরহুম আজিজুল হক খানের ছেলে মনা খান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আনোয়ার হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুসসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
এর পুর্বে বিকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পোষ্ট অফিস মোড়,চৌগাছা বাসষ্ট্যান্ডে পথচারী ও ভ্যান শ্রমিকদের মাঝে ইফতারি বিতরন করা হয়।
