উলিপুর (কুড়িগ্রা)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে অগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার ভোররাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের দক্ষিন কদমতলা গ্রামে। জানা গেছে, ওই গ্রামের মৃত জাফর আলীর পুত্র আব্দুস ছালামের গোয়াল ঘরের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে ২টি ঘর, ৩টি গরু, একটি ছাগলসহ হাঁস-মুরগি পুড়ে যায়। এসময় তার ছোট ভাই রাশেদুল ইসলাম ও শাহীনের ঘরেও আগুন লাগে। খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। গতকাল শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ৩০ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা প্রদান করেন এবং ৬ বান্ডিল ঢেউটিন প্রদানের ঘোষনা দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি,দলদলিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কামরুজ্জামান মুন্সি রানা, ইউপি সদস্য আঃ হামিদ সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
