কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে করোনায় কর্মহীন অসহায় ৭শতাধিক শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ মে)বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়ামে সদর উপজেলার বেলগাছা,কাঠালবাড়ী, হলোখানা ও পৌরসভা এলাকার ৭শতাধিক শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সহায়তা বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুজাউদ্দৌলা সদর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) নিলুফা সুলতানা, মেয়র কাজিউল ইসলাম, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদুজামান রাসেল,প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ,ম আতাউর রহমান বিপ্লব, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক , সাইদ হাসান লোবান প্রমুখ।।
এছাড়াও ৩৩৩ ফোন করে তিন জন কে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। প্রতিটি পরিবার ১০কেজি চাউল,২কেজি চিড়া,১লিটার তেল, ১কেজি চিনি, ১কেজি ডাল, ১কেজি লবন, নুডলস ও দুধ প্যাকেট দেয়া হয়।
