মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে পথচারী,ভ্যান শ্রমিক ও অসহায় মানুষের মাঝে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে মহেশপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার বিতরনের উদ্বোধন করেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খানসহ উপজেলা ছাত্রলীগের নেতৃ বৃন্দ।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল খান জানান, উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাহে রমজানের শেষ দিন পর্যন্ত পথচারী,ভ্যান শ্রমিক ও অসহায় মানুষের হাতে আমরা ইফতার তুলে দেবো।
