চরাঞ্চলে ভুট্টার ভালো ফলনে খুশি কৃষক

কুড়িগ্রাম প্রতিনিধি:

ভুট্টা চাষে খরচ কম, লাভ বেশি হওয়ায় গত বছরের চেয়ে এ বছর ব্যাপক হারে ভুট্টা চাষ করছেন কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলার চরাঞ্চলের কৃষকরা। ভুট্টার বাম্পার ফলনে তাদের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলক। তাই অধিক লাভের আশায় ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা ।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এ বছরের রবি ও খরিপ মৌসুমে ফুলবাড়ীতে হাইব্রিড জাতের ১ হাজার ৬শ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখা গেছে, কোনো জমি আর পতিত নেই। যে সব চাষিদের নিজস্ব জমি নেই, তারাও অন্যের জমি লিজ নিয়ে ভুট্টা চাষ করেছেন। ৫ থেকে ৭ হাজার টাকা খরচে বিঘা প্রতি গড়ে ৩৫ থেকে ৪০ মন ভুট্টার ফলন পেয়েছে। অনেকে আবার আগাম জাতের ভুট্টা মেশিনে মাড়াই শেষে শুকাতে দিচ্ছে। আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যেই ভুট্টা ঘরে তোলার কাজ শেষ হবে বলে জানান কৃষকরা।

চর গোরোকমন্ডল এলাকার কৃষক গোলাম রব্বানী জানান, তাদরে এই চরে কাউন, কুশার ভুট্টা ছাড়ার অন্য কোন ফসল আবাদ হয় না তাই এবার ৩ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। ফলনও পেয়েছেন সন্তোষজনক। আগামীতে আরও বেশি করে ভুট্টার আবাদ করবেন তিনি।
ওই এলাকার কৃষক শহিদুল হক জানান, এবারে আমি ৭০ শতাংশ জমিতে ভুট্টার চাষ করেছেন তিনি। তিনিও সামনেরবার বেশি করে ভুট্টা চাষ করবেন।
চর যৌতিন্দ্রনারায়নের কৃষক হযরত আলী জানান, কৃষি অফিসের সহযোগিতায় আমি ৪ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছি, আবহাওয়া ভালো হলে ফসল ঘরে তুলতে পারলে বেশ লাভবান হব।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রশীদ জানান, কমঝুঁকি ও কম পরিশ্রমে ভুট্টা চাষে কৃষকরা অধিক লাভবান হওয়ায় ভুট্টা চাষে চরাঞ্চলের কৃষকরা আগ্রহী হয়ে পড়েছে। কৃষি অফি অফিসের পক্ষ হতে ভুট্টা চাষে কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।

Share Button