রোজা মোদের
আজিজুল হাকিম মন্ডল
রোজা মোদের সুপ্ত সাধন
রোজা মোদের মূল,
রোজা মোদের হৃদয় মাঝে
ফোটায় প্রেমের ফুল।
রোজা মোদের রিপু দমায়
ময়লা করে সাফ,
রোজা মোদের উদার করে
গোনাহ্ করায় মাফ।
রোজা মোদের জিয়ন কাটি
মরাকে দেওয়ায় প্রাণ,
রোজা মোদের জঠর জ্বালায়
কাওছার করাবে দান।
রোজা মোদের বিজলী চমক
সেরাত করাবে পার,
রোজা মোদের খোদার দেয়া
শ্রেষ্ঠ উপহার।
