ফুলবাড়ীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

দেশে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ ও লকডাউনে জন জীবন যখন বিপর্যস্ত। কর্মহীনহয়ে পড়া কৃষক মাঠের পাকা ধান নিয়ে হয়ে পড়েছে অসহায়। টাকার অভাবে ধান কেটে ঘরে তুলতে পারছেন না অনেকেই। ঠিক এই মুহূর্তে এই অসহায় কৃষকদের পাশে দাঁড়াচ্ছেকুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। তারা সাধারন অসহায়কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে।

রবিবার সকালে নিজ জমিতে একা একা ধান কাটতেছিলেন উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ার ছড়ার বালাটারী গ্রামেরকৃষক ইলিয়াস আলী (৪৫)। এটা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নজরে আসল তারা উদ্যোগ নেয় ধান কেটে দেয়ার। পরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বেওই কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়া হয়েছে। সকাল১১ টা থেকে শুরু করে দুপুর ১ টা পর্যন্ত ওই কৃষকের ২৪ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেয়া হয়।

কৃষক ইলিয়াস আলী বলেন, টাকার অভাবে আমি শ্রমিক নিতে না পেরে একা একা ধান কাটতে ছিলাম। ছাত্রলীগের ভাইয়েরা এসে আমারসম্পূর্ণ ধান কেটে ঘরে তুলে দিল। ছাত্রলীগের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতবছরের করোনা মহামারীতে আমরা সাধারন অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছিলাম। এবারও আমরা কৃষকদের পাশে আছি।আজ এই ইলিয়াস চাচার ২৪ শতক জমির ধান কেটে দেয়া হলো।আমাদের এই কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

হাফিজুর রহমান হৃদয়
কুড়িগ্রাম।
২৫.০৪.২১

Share Button