মিঠাপুকুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের গণসংবর্ধনা

মোঃ রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শামীমা আখতার জেসমিন কে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল (২ মে) বৃহস্পতিবার রাতে রাণীপুকুর ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকাবাসীর যৌথ আয়োজনে রাণীপুকুর কলেজ মাঠে তাদের গণসংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অালহাজ্ব অাব্দুল লতিফ খান। গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন অাখি, রিয়া মনি, শ্রাবনী, সহ স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল দেখার মতো।

Share Button