নাগেশ্বরীতে ৬৮ কেজি গাঁজাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার:

নাগেশ্বরীতে ৬৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে পৌরসভার বাবুর হাট বাহারবন্দ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বাবুর হাট বাহারবন্দ গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় জনৈক রুহুল আমীনের বাড়ীর সামনে ফাঁকা রাস্তায় ৬৮ কেজি গাঁজাসহ সন্তোষপুর ইউনিয়নের গাগলাধার দোলা মাঝিটারী গ্রামের মানিক উদ্দিনের ছেলে শাহআলম (৩৫), নুর ইসলামের ছেলে বাবু মিয়া (২৪) ও রাজন বিশ্বাসের ছেলে রঞ্জিৎ বিশ্বাসকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Share Button