কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের মধ্যে পারস্পারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় ও স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর আয়োজনে কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, মেম্বরগণ অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর ইউএনও নিলুফা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু।
এ সময় বক্তব্য রাখেন ছিলেন, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, বেলগাছা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, এমজেএসকেএস প্রকল্প ম্যানেজার মজিবর রহমান, মহিদেব প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান, কেন্দ্রীয় মনিটরিং অফিসার ভ‚দেব রায়, কেন্দ্রীয় অডিট অফিসার সাইফুল ইসলাম ও এইচআর ম্যানেজার জুলফিকার আলী প্রমূখ।
অংশগ্রহণকারী ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, মেম্বরা মিলে তাদের স্ব স্ব ইউনিয়নের ৫টি করে ভাল শিখন উপস্থাপন করেন। এসব ভাল শিখনগুলোর মধ্যে অংশগ্রহণকারীদের ভোটের মাধ্যমে সবচেয়ে ভাল ৫টি শিখন উপজেলা পর্যায়ে মনোনীত করা হয়।
কর্মশালাটি এসডিসি ও মহিদেব যুব সমাজ কল্যান সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
