মিঠাপুকুরে গোপালগঞ্জ ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরের মিঠাপুকুর এবং পীরগাছা উপজেলার সংযোগকারী গোপালগঞ্জ ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার ঘাঘট নদীর ওপর ৯৬ মিটার দৈর্ঘ্যর এই ব্রীজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ, এন আশিকুর রহমান এমপি। দুপুরে ঘাঘট তীরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এইচএন আশিকুর রহমান এমপি। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ নেতা ও মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালারহাট ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস।

Share Button