হাটহাজারীতে ওসামা সুইটস নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি:

চট্রগ্রাম হাটহাজারীতে মানবদেহের জন্য ক্ষতিকারক খোলা বাজারের খোলা রং, ফ্লেবার দিয়ে মিষ্টি ও বেকারি পণ্য তৈরী করায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে আজ শনিবার উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের যুগিরহাট এলাকার ওসামা সুইটসে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় ।
প্রশাসন সূত্র মতে এই ওসামা সুইটসে ভুয়া একটি কোম্পানির ভুয়া স্টিকার ব্যবহার করে গাজিপুর জেলার একটি ব্রান্ডের লগো লাগিয়ে ঐসব পণ্য বিক্রি করা হয় ঐ দোকানে। শুধু তাই নয় বিএসটিইয়ের অনুমোদনও নেই তারপরও কাস্টমারদের ঠকিয়ে বোকা বানিয়ে ব্যবসা করে যাচ্ছে।
ইউএনও রুহুল আমিন বলেন, প্রতিষ্ঠানটির মিষ্টি এবং বেকারি পণ্য বানানো হয় এক উপজেলায় আবার পেকেটজাত এবং স্টিকার লাগানো হয় আরেক উপজেলায় তাও ভুয়া কোম্পানির। তাদের আর্থিক দন্ডসহ আর করবেনা মর্মে মুচলেকা নেয়ার পাশাপাশি কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভুয়া প্রতারক ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Share Button